গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার বাইপাস এলাকায় জামায়াতের মহিলা বিভাগের নির্বাচনি গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২ টার দিকে মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- ১১ দলীয় ঐক্যজোট মনোনীত জামায়াতের প্রার্থী মো. মাজেদুর রহমান সরকার।
এসময় তিনি বলেন, দেশে ভোট ও নির্বাচন ছিলো না। দিনের ভোট রাতে দেয়া হয়েছে। কিন্তু সেটি আজ পরিবর্তন হয়েছে। কথা বলার ও ভোট দেয়ার অধিকার ফিরিয়ে পেয়েছে মানুষ। এটা জনগণের জন্য ঐতিহাসিক সুযোগ। আর এ সুযোগকে হাত ছাড়া না করে কাজে লাগাতে হবে। সেকারণে আল্লহভীরু ও জুলুমবিরোধী নেতৃত্বকে ভোট দিন। তাহলে সমাজ ও দেশে ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা হবে। তাই আপনারা যদি সমাজ ও রাষ্ট্রের কাছে সুবিচার চান তাহলে আগামী ১২ তারিখে সবাইকে নিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিবেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- জামায়াতের উপজেলা আমীর মো. শহিদুল ইসলাম মন্জু ও পৌরসভার আমীর মুহাম্মদ একরামুল হকসহ আরও অনেকে।
এর আগে মহিলা বিভাগের মিছিলটি সুন্দরগঞ্জ সদর দাখিল মাদ্রাসার মাঠ থেকে বের হয়। কলেজ মোড় হয়ে বাহিরগোলা দিয়ে মীরগঞ্জ। এরপর সেখান থেকে থানার সামন দিয়ে বাইপাস এলাকায় এসে সমাবেশস্থলে শেষ করেন।
গণমিছিলে হাজার হাজার নারী অংশ নেন। সকলে প্লেকার্ড, ফেস্টুন ও ব্যানার উঁচিয়ে দাঁড়িপাল্লার স্লোগান দেন।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 














