বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে মে দিবস উদযাপন

‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো দেশ নতুন করে’- এই প্রতিপাদ্যের আলোকে গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।

বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. মাজেদুর রহমান, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা বিএনপির আহ্বায়ক মো.বাবুল আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন এবং প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও গণমাধ্যমকর্মী মো.জাহিদুল ইসলাম জাহিদসহ অনেকে।
এতে শ্রমিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রমজীবী সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু মে দিবসেই নয়, প্রতিদিনের দায়িত্ব। শ্রমিক-মালিক সুসম্পর্ক এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হলে দেশ আরও দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।

জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমান একজন জনবান্ধব নেতা: এমপি মমতাজ

সুন্দরগঞ্জে মে দিবস উদযাপন

প্রকাশের সময়: ০৫:৩৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫