মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় আনিছুর হত্যার বিচার দাবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, গাইবান্ধা জেলা শাখার মহান মে দিবসের আলোচনা সভায় পত্রিকা বিক্রেতা ও মিশুক চালক আনিছুর রহমান ঠান্ডা হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন বক্তারা।

মহান মে দিবস উপলক্ষে শহরের ১নং রেলগেট এলাকায় পার্টির জেলা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পার্টির জেলা শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা। আলোচনা করেন জেলা শাখার সভাপতি অ্যাড. শাহাদত হোসেন লাকু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সম্পাদক অ্যাড. মুরাদজামান রব্বানী, সম্পাদকমণ্ডলীর সদস্য আদিল নান্নু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মহাম মে দিবসের আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়েএক মিনিট নীরবতা পালন করা হয়।

বক্তারা মহান মে দিবসের চেতনায় শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সরকারের প্রতি দাবি জানান। অতিসম্প্রতি গাইবান্ধা শহরে পত্রিকা বিক্রেতা ও মিশুক চালক আনিছুর রহমানের খুনের সাথে জড়িত সব দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। শেষে লাল পতাকার মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দ্রুত বিচারের দাবি জানানো হয়।

গাইবান্ধায় আনিছুর হত্যার বিচার দাবি

প্রকাশের সময়: ০৭:৪৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫