মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় বিএনপি’র যৌথ সভা  

দিনাজপুরের খানসামা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার আয়োজনে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকালে পাকেরহাটে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া। সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, মোসলেম উদ্দিন সরকার, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন প্রমূখ বক্তব্য রাখেন।

সভায় দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারকরণ, আগামীদিনের রাজনৈতিক কর্মসূচি ও দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান বিষয়ে আলোচনা করা হয়। সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য শফিকুল আলম।

খানসামায় বিএনপি’র যৌথ সভা  

প্রকাশের সময়: ০৭:৩২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫