গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদক কারবার ও সেবন বেড়েই চলছে। এই ভয়াল থাবা থেকে রক্ষা পেতে মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৯ মে) উপজলার কামদিয়া ইউনিয়নের বিরিঞ্চি গ্রামের যুব সমাজ ও মসজিদ কমিট এ কর্মসুচী আয়োজন করে।
স্থানীয় কামদিয়া-ঘোড়াঘাট সড়কে মানববন্ধন চলাকালে বিরিঞ্চি জামে মসজিদ কমিটির সভাপতি সাব্বির আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মসজিদের খতিব মাওলানা মাহমুদ হাসান, মসজিদের সাবেক সভাপতি শামসুল হক বিরিঞ্চি গ্রামের বাসিন্দা মঞ্জুর রহমান আকাশ, মতিয়ার রহমানসহ অনেকে।
বক্তারা বলেন- এ উপজেলায় মাদকের থাবায় যুব সমাজকে ধবংসের দিকে নিয়ে যাচ্চে। এখন সময় এই গ্রাম থেকে মাদক উচ্ছেদ করা। আর্থিকভাবে লাভবান হওয়ার আসায় অনেকেই মাদক সেবনের পাশাপাশি মাদক ব্যবসার সাথে জড়িয়ে যুব সমাজ পথভ্রষ্ট করছে। মাদকের অর্থ যোগান দিতে চুরি ছিনতাই সহ বিভিন্ন ধরণের অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়ছে।
বক্তারা আরও বলেন, যদি প্রশাসন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে না পারে তাহলে আমরা সামাজিকভাবে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















