গাইবান্ধা সদর উপজেলার একটি হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ করা হয়েছে। বিনামূল্যে এসব কুরআন পেয়ে উচ্ছ্বাসিত শিশু শিক্ষার্থীসহ শিক্ষকরা।
শুক্রবার (৯ মে) উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ মিফতাহুল জান্নাত মহিলা হাফিজিয়া মাদরাসা ও এতিম খানার শিক্ষার্থীর মাঝে কুরআন বিতরণ করে- ব্লাড ডোনার ক্লাব এন্ড অর্গানাইজেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক আমিনুল ইসলাম শিপন, সভাপতি মোহাম্মদ সামিউল আলমসহ আতিক, হাবিবুর, শাকিল মোকলেসুর প্রমুখ।
গাইবান্ধা ব্লাড ডোনার ক্লাব এন্ড অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আমিনুল ইসলাম শিপন বলেন, আমাদের সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে মুমূর্ষ রোগিকে রক্তদানের পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়ন করে যাচ্ছে। এ বিষয়ে সবার সহযোগীতা কামনা করছি।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 















