মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে দূর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক সভা

দিনাজপুরের চিরিরবন্দরে দূর্ঘটনা প্রতিরোধে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে দশমাইল হাইওয়ে থানা পুলিশ উপজেলার ফতেজংপুর মহাবিদ্যালয়ের হলরুমে এ সচেতনতামূলক সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এসময় প্রধান অতিথি বলেন-সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, গণপরিবহনের চালক ও সহযোগীদের সচেতনতাসহ যাত্রীসেবার মানোন্নয়নে আমাদের ট্রাফিক আইন মেনে চলতে হবে। লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো, গাড়ি চালানোর আগে গাড়ির কাগজপত্র বা ফিটনেস ঠিক আছে কি না, তা নিশ্চিত হয়ে সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে। তিনি আরও বলেন, ট্রাফিক আইন সর্ম্পকে জনগণকে সচেতন করার লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, বাস-ট্রাক টার্মিনালে মালিক-শ্রমিকদের নিয়েও এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে থাকি। ভবিষ্যতেও আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে এই সচেতনতামুলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আলোচনা সভায় সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, সড়ক দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার, জেব্রাক্রসিং ব্যবহার, ফুটপাত ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা, ট্রাফিক আইনের বিভিন্ন নিয়ম-কানুন এবং রাস্তায় চলাচলের নিয়মকানুনসহ ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে পুলিশ সুপার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভায় দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, ফতেজংপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিনয় কুমার রায়, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দশমাইল হাইওয়ে থানার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ০৫:৪২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫