গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার একটি পুকুর থেকে হাজরা আক্তার (৪) নামের এক বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের খন্দকার আশরাফুল ইসলাম লিটন মাস্টারের পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
হাজরা আক্তার তালুক বেলকা গ্রামের গ্রামের হাজর উদ্দিনের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি নিহতের স্বজনদের বরাত দিয়ে বলেন, জন্ম থেকে হাজেরা আক্তার বাকপ্রতিবন্ধী ছিলো। আজ দুপুরের পর থেকে তাকে বাড়িতে পাওয়া যায় না। পরে অনেক খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে প্রতিবেশীর পুকুরে ওই শিশু মরদেহ পানিতে ভাসতে দেখেন স্বজনরা। এ ব্যাপারে সকল অভিভাবকের সচেতন থাকা উচিৎ।
জাহিদ. স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















