মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লং মার্চ টু যমুনা’ ঘোষণা জবি শিক্ষার্থীদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সংকটসহ চার দফা দাবির প্রেক্ষিতে আগামীকাল ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) রাত বিশ্ববিদ্যালয়ের সক্রিয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনসমূহের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘জবি ঐক্য’ এ কর্মসূচির সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল সকাল ১১টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র উদ্দেশ্যে পদযাত্রা করবেন শিক্ষার্থীরা।

সূত্রে জানা গেছে, সোমবার (১২ মে) শিক্ষার্থীদের দাবি আদায়ে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এক ছাত্র-শিক্ষক সমাবেশ। এরপর মঙ্গলবার বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শিক্ষক সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে জবির বাজেট বৃদ্ধি ও আবাসন সংকট নিরসন বিষয়ে আলোচনা হলেও শিক্ষার্থীরা দাবি করেন, দাবি যথাযথভাবে উপস্থাপন করলেও ইউজিসি বরাবরের মতোই দায়সারা আশ্বাস দিয়ে তাদের ফিরিয়ে দিয়েছে।

বৈঠকে অংশ নেওয়া শিক্ষার্থী প্রতিনিধি ফয়সাল মুরাদ বলেন, “আমরা আমাদের বাজেট ১৫৪ কোটি থেকে ৩০৫ কোটি টাকায় বৃদ্ধির দাবি জানিয়েছিলাম। কিন্তু ইউজিসি তা নাকচ করে দেয়। তারা স্বীকার করেছে যে জবির শিক্ষার্থীরা জরাজীর্ণ পরিবেশে পড়াশোনা করছে, কিন্তু বলেছে তাদের হাত-পা বাঁধা—তারা কিছু করতে পারবে না।”

তিনি আরও বলেন, “আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু সেখান থেকেও কোনো সাড়া পাচ্ছি না। আমাদের অনশন কর্মসূচির সময় বলা হয়েছিল বাজেট বাড়ানো হবে, কিন্তু কোনো প্রতিফলন ঘটেনি। তাই আমাদের সবচেয়ে বড় অভিভাবকের কাছে দাবি পৌঁছে দিতে আমরা যমুনার উদ্দেশ্যে পদযাত্রার সিদ্ধান্ত নিয়েছি।”

শিক্ষার্থীরা জানান, কালকেই আমরা লংমার্চ ট যমুনা কর্মসূচি পালন করবো। যদি প্রয়োজন হয় আমরা যমুনার সামনে থেকেই অবরোধ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করবো। কর্মসূচি চলাকালীন সময়ে ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে।

প্রকাশের সময়: ০৩:৩৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫