মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিপক্ষের পিটুনি খেয়ে প্রাণ গেল বৃদ্ধের

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিটুনি খেয়ে আব্দুল মজিদ আকন্দ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্ত:ত ৫ জন আহত হয়।

বুধবার (১৪ মে) সকাল ১০ টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ পলুপাড়া গ্রামের ফসির আকন্দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের নদীর চরের কিছু আবাদি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকাল ১০ টার দিকে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে পিটুনি খেয়ে আব্দুল মজিদ (৬৫), আমিরুল ইসলাম (৪৮), তাজেল আকন্দ (৫০), আলমগীর হোসেন (৪৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মজিদকে মৃত্যু ঘোষণা করেন।

আহতদের মধ্যে আমিরুল ইসলাম (৪৮), তাজেল আকন্দ (৫০) কে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত আর ২জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ বলেন, সংঘর্ষের ঘটনায় আব্দুল মজিদ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রকাশের সময়: ০৪:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫