মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাময়িক বরখাস্ত হওয়া সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এবার অনাস্থা

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাময়িক বরখাস্ত হওয়া সেই ইউপি চেয়ারম্যান মো. মন্জু মিয়ার বিরুদ্ধে এবার অনাস্থা এনেছেন তারই পরিষদের ৮ সদস্য। ইউপি চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সংরক্ষিত নারী ও ইউপি সদস্যগণ।

মো. মন্জু মিয়া উপজেলার কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

বুধবার দুপুর ১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।

তিনি বলেন, এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত মঙ্গলবার জেলা প্রশাসক বরাবরে পত্র প্রেরণ করাও হয়েছে। আর এটা একটা অফিসিয়াল নিয়ম।

অনাস্থা জানানো ৮ সদস্যরা হলেন, ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য খুরশিদ জাহান, ২ নং ওয়ার্ড সদস্য মো. চান মিয়া, ৪ নং ওয়ার্ড সদস্য মো. হাবিজার রহমান, ৫ নং ওয়ার্ড সদস্য মো. দেলদার হোসেন, ৬ নং ওয়ার্ড সদস্য মো. আমজাদ হোসেন, ৯ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. হাবিজার রহমান, সংরক্ষিত নারী সদস্য (১-২-৩) মোছাঃ নুর জাহান বেগম এবং সংরক্ষিত নারী সদস্য (৭-৮-৯) মোছাঃ মোর্শেদা বেগম।

উল্লেখ্য, সরকারি বরাদ্দের চাল আত্মসাতের উদ্দেশ্যে দীর্ঘদিন গুদামজাত করণ ও যথা সময়ে বিতরণ না করার অপরাধে গত ২০ এপ্রিল ওই ইউপি চেয়ারম্যান মো মনজু মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌহিদ এলাহী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ সাময়িক বরখাস্ত করা হয়।

প্রকাশের সময়: ০৭:২৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫