মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবন্ধী ভাগ্নিকে ধর্ষণের ঘটনায় মামা গ্রেফতার

ছবিঃ প্রতিকী

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে মেয়েটির প্রতিবেশী মামা নুর নবী (৫৩) নামের ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) বিকেলে ওই আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ।

গ্রেফতার আসামি নুর নবী সুন্দরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড হুড়াভায়াখা গ্রামের মৃত আশরাফ আলী আকন্দ ওরফে ঢোপলের ছেলে।

ওসি আবদুল হাকিম আজাদ বলেন, মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে ওই ধর্ষিতা থানায় এসে মামলা করেন। এরপর রাতেই ধর্ষণের অভিযোগে নুর নবীকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে এ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, গেল বছরের ১০ নভেম্বর  বিকেলে ১৪ বছর বয়সের প্রতিবন্ধী মেয়েটি স্থানীয় পশ্চিম হুড়াভায়াখা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলছিল। এ সময় নুর নবী মেয়েটির কাছে আসেন এবং বিয়ে করে তাকে গরু ও টাকা দিবেন বলে লোভ দেখায়। পরে পাশ্ববর্তী ইটভাটার কাছে থাকা একটি পুকুরে নিয়ে যায় এবং মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। তখন থেকেই নুর নবী মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যেতো এবং ধর্ষণ করতো। সর্বশেষ ২৫ এপ্রিল প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করেন নুর নবী। এর কয়েকদিন পরে হঠাৎ একদিন মেয়েটিকে গোসল করতে দেখেন তার মামি। তার শরীর অস্বাভাবিক দেখায় পরে তারা চিকিৎসকের পরামর্শ নেন। বুদ্ধি প্রতিবন্ধী এই মেয়েটি এখন অন্তঃসত্বা বলে জানান চিকিৎসক। ধর্ষকের সঙ্গে মেয়েটির সম্পর্ক ছিলো প্রতিবেশী মামা-ভাগ্নি। ধর্ষিতা তার মা ও বাবা ৩ জনেই প্রতিবন্ধী। অভিযুক্ত নুর নবীর স্ত্রী ছিল না। সম্প্রতি তড়িঘড়ি করে সে বিয়ে করেছেন বলে জানান এলাকাবাসী।

প্রতিবন্ধী ভাগ্নিকে ধর্ষণের ঘটনায় মামা গ্রেফতার

প্রকাশের সময়: ০৮:০৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫