মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের চাচা-ভাতিজাসহ তিন জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০ টার দিকে উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কামালের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ব্যক্তিরা হলেন- কামালের পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২৮) একরামুল হকের ছেলে মোশারফ হোসেন ও মৃত সাহেব উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৬০)।

স্বজনরা জানায়, ওই সময় মিলন মিয়া তার ঘরের চালায় উঠে গাছের পাতা পরিস্কার করছিলেন। এরপর অন্য একটি ঘরের চালায় পা রাখলে বিদ্যুতায়িত হয়। এসময় চাচা আফজাল ও মোশারফ তাকে উদ্ধার করতে গিয়ে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সবাইকে আহত অবস্থায় উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন জনকেই মৃত্যু ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন কামালের পাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্যা আলেয়া বেগমের স্বামী আব্দুল মান্নান। তিনি বলেন, একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনাটি খুবই বেদনাদায়ক।

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে ওই তিন ব্যক্তির মরহেদ সুরুতহাল প্রতিবেদন করা হয়। পরবর্তীতে তাদের মরদেহ স্বজনদের দেওয়া হয়েছে।

প্রকাশের সময়: ০৪:৫৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫