ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট সরকারি কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার দুপুরে কলেজ সম্মুখ সড়কে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তারা বলেন, “শাহরিয়ার সাম্যের হত্যাকাণ্ড শুধু ছাত্রদলের নয়, বরং গোটা ছাত্রসমাজের নিরাপত্তার ওপর আঘাত। আমরা নিরাপদ শিক্ষাঙ্গন চাই।”
কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ শুভ ও শাকিল মাহমুদ, সদস্য আশিদুল ইসলাম ও আসাদ ইসলাম, আংগারপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামসুজ্জোহাসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ও কলেজ পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরিবন্দর (দিনাজপুর) 















