মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নারিকেল গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে সাবু মিয়া (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকাল ১১ টার দিকে উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব ফরিদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবু মিয়া পূর্ব ফরিদপুর গ্রামে মৃত কাদের গাছু ছেলে ও ইউপির সাবেক নারী সদস্যা আলেয়া বেগমের স্বামী।

স্বজনরা জানায়, ওইসময় সাবু মিয়া প্রতিবেশীর একটি গাছে নারিকেল ছিঁড়তে ওঠেন। এসময় হঠাৎ পড়ে গিয়ে নাক-কান দিয়ে রক্তক্ষরণ হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাবুর মৃত্যু হয়।

এ বিষয়ে পবনাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য খাইরুল আলম বলেন, গাছ থেকে পড়ে গিয়ে সাবু মিয়া নামের এক ব্যক্তির মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। এমন ঘটনা খুবই হৃদয়বিদারক।

নারিকেল গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

প্রকাশের সময়: ০২:৪৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫