গাইবান্ধা সদর উপজেলায় অনুষ্ঠিত হয় কৈশোর মেলা। এ মেলায় ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (২৬ মে) উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে এবং পিকেএসএফের সহায়তায় বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে কিশোর-কিশোরী ও যুবদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে কৈশোর মেলা অনুষ্ঠিত হয়।
সন্মাননা প্রদান পর্বে সমাজে গুরুত্বপূর্ন অবদান রাখার জন্য ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ট প্রবীণ, যুব, কিশোর-কিশোরী ক্লাবের মেন্টর, সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য বিশেষ ব্যক্তিবর্গের হাতে অতিথিরা সন্মাননা স্মারক তুলে দেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ন।
দিনব্যাপী কিশোরীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাইকেল র্যালি, যুবদের মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। যা পুরো এলাকার মাঝে উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।
এ অনুষ্ঠানে এক আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুজন মিয়া।
রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাব্বেরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন- প্রবীন সদস্য মাহবুবার রহমান, যুব সদস্য আনিছুর রহমান এবং এসকেএস ফাউন্ডেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে কিশোর-কিশোরী, যুব ও প্রবীণ ক্লাবের সদস্য, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও এলাকার সুধিজন ও সাধারণ জনগণ স্বতঃস্ফুর্তভাবে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 









