সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে একই ঘরে ঝুলছিল দম্পতির মরদেহ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একই ঘর থেকে রাসেল মিয়া (২২) ও তার স্ত্রী জুই আকতার (১৮) নামের স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) সকাল সোয়া ১০ টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত রাসেল মিয়া ওই গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। পেশায় তিনি নির্মাণ শ্রমিক ছিলেন।

স্বজনরা জানায়, সোমবার (২ জুন) রাতে ওই স্বামী-স্ত্রী খাওয়া-দাওয়া শেষে তারা নিজ ঘরে ঘুমাতে যায়। পরদিন সকাল ৭ টার দিকে রাসেলের মা রাশিদা বেগম তাদের ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর উঁকি দিলে দেখেন, রাসেল ও তার স্ত্রী ঘরের বাঁশের ধর্ণার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

এ বিষয়ে বেতকাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা বলেন, প্রায় ৩ মাস আগে রাসেল মিয়ার সঙ্গে জুই আকতারের বিয়ে হয়। এরই মধ্যে তাদের এই ঘটনাটি খুবই বেদনাদায়ক।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।  ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

পলাশবাড়ীতে একই ঘরে ঝুলছিল দম্পতির মরদেহ

প্রকাশের সময়: ০২:৪৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫