রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট নারীর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছাঃ রেজিয়া বেগম (৫৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামে এ ঘটেছে।
নিহত রেজিয়া বেগম ওই গ্রামের মো. আজিজল হকের স্ত্রী।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরিবারের পক্ষ থেকে আবেদন করায় লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রেজিয়া বেগম বাড়ির পাশে দৈনন্দিন কাজে ব্যস্ত থাকার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
জনপ্রিয়

সুন্দরগঞ্জে ৩ ককটেল বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী

সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট নারীর মৃত্যু

প্রকাশের সময়: ০৬:৫১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫