শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ধান চাষাবাদ শীর্ষক কৃষক প্রশিক্ষণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘আধুনিক ধান চাষাবাদের কলাকৌশল’ শীর্ষক এক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা গ্রামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণে স্থানীয় ৫৪ জন কৃষক অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সরকারের (জিওবি) অর্থায়নে এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর বাস্তবায়নে এই কর্মশালা পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. খোরশেদ আলম।

প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) ড. মো. রকিবুল হাসান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাশিদুল কবিরের সভাপতিত্বে এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান, রুবেল মিয়া, সানি ইসলাম, জামিল চৌধুরী ও তছলিম উদ্দিন প্রমূখ।

প্রশিক্ষণে কৃষকদের আধুনিক ধান চাষাবাদের নানান দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে উচ্চফলনশীল ধানের জাত, উন্নত বীজ ব্যবস্থাপনা, সুষম সার প্রয়োগ, রোগবালাই দমন কৌশল, মাটির স্বাস্থ্য রক্ষা এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়।

জনপ্রিয়

সাদুল্লাপুরে কৃষি কর্মকর্তাকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

সুন্দরগঞ্জে ধান চাষাবাদ শীর্ষক কৃষক প্রশিক্ষণ

প্রকাশের সময়: ০৬:৪৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫