সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ব্রি ধান-৮৯ ফসল কর্তন ও মাঠ দিবস

গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘ব্রি ধান-৮৯’ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) রংপুর আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করেন সুন্দরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. খোরশেদ আলম।

আদর্শ কৃষক মো. আবু জাফর শামসুদ্দিন বসুনীয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) ড. মো. রকিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, কৃষক আব্দুর রশিদ প্রমূখ। পরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করা হয়।

ব্রি ধান-৮৯ এর ফলন, গুণগতমান ও চাষাবাদ পদ্ধতি নিয়ে এদিন মাঠ পর্যায়ে সরাসরি অভিজ্ঞতা বিনিময় করেন গবেষক ও কৃষি কর্মকর্তারা।
বক্তারা বলেন, ব্রি ধান-৮৯ একটি উচ্চফলনশীল ও রোগবালাই সহনশীল জাত। এ জাতের ধান কম সময়ে ফলন দেয় এবং এর চালের গুণগত মানও ভালো। কৃষকদের মাঝে উন্নত জাত ছড়িয়ে দিতে ব্রি নিয়মিতভাবে মাঠ পর্যায়ে এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে।

মাঠ দিবসে কৃষি কর্মকর্তারা ছাড়াও স্থানীয় কৃষক, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ০৬:৫১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫