সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি -এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাদুল্লাপুরে ইয়ুথ পিস আম্বাসেডর গ্রুপের তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।
সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে গত ২ জুন থেকে শুরু হয়ে ৪ জুন পর্যন্ত এ কর্মশালার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।
এসময় ১৮ জন তরুণ-তরুণী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তাদের প্রশিক্ষক ছিলেন- মনিরুজ্জামান।
সমাপনী অনুষ্ঠানে সাদুল্লাপুর উপজেলায় বাস্তবায়িত হাঙ্গার প্রজেক্টের কো-র্ডিনেটর ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাদুল্লাপুর পিস ফ্যাসিলেটর গ্রুপের আম্বাসেডর আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন, জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম, মধু মিয়া প্রমুখ।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















