সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদ নেতার মতবিনিময়

গণঅধিকার পরিষদ (জিওপি) গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী সুরুজ্জামান সরকার সাদুল্লাপুরে সুধিজনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে সাদুল্লাপুর ইসমাইল হোসেন সুপার মার্কেটস্থ জাগো২৪.নেট কার্যালয়ে এ সভার আয়োজন করেন তিনি।

অনুষ্ঠিত সভায় দলের বিভিন্ন কর্মকাণ্ড ও উদ্দেশ্য সম্পর্কে তুলে ধরেন সুরুজ্জামান সরকার। এরপর উপস্থিতিদের কাছে এলাকার সমস্যাগুলো শোনেন এবং বিভিন্ন ধরণের  সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

সুরুজ্জামান সরকার বলেন, আমি গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) এলাকার উন্নয়নের জন্য কিছু করতে চাই। এ নিয়ে অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে। সেইসঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি গণঅধিকার পরিষদ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে গাইবান্ধা-৩ আসনে এমপি পদপ্রার্থী হয়ে ভোটের মাঠে থাকার অভিমত ব্যক্ত করেন এই নেতা।

প্রকাশের সময়: ০৬:৫৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫