সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল বৃদ্ধের

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদের পানিতে জবেদ আলী (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ জুন) সকালে পুরান গোবিন্দগঞ্জের খলসি চাঁদপুর নামক স্থানের সুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে।
জবেদ আলী খলসি চাুদপুর গ্রামের মৃত চটকু শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার সকাল ৫ টার দিকে জবেদ আলী বাঁধের উপর দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিলেন। এ সময় মুখ ধোয়ার জন্য নিচু হলে পা পিচলে নদে পড়ে যান। এরপর নিখোঁজ হলে রংপুরেে ডুবুরি দল এসে অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে ৫ ঘণ্টা পর ডুবুরি দল জাবেদের মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসীর অভিযোগ, সুইচগেট এলাকাটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। অতীতে এখানেই একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। ফলে এই মৃত্যু নতুন করে স্থানীয়দের উদ্বেগ বাড়িয়েছে এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম  বলেন, ওই স্থানে পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা শুনেছি।

প্রকাশের সময়: ০১:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫