বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মোটরসাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন।  তারা হলেন- গোলাম রব্বানী (৪৫) ও ছফুরা  বেগম (৫৫)। এ ঘটনার আরও দুইজন আহত হয়।
সোমবার (৯ জুন) বিকেলে পলাশবাড়ী ব্র্যাকমোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম রব্বানী রংপুর কাউনিয়া উপজেলার বাসিন্দা ও ছফুরা বেগম পীরগঞ্জ উপজেলার নিজকাবিলপুর গ্রামের  জয়নাল প্রামানিকের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সোমবার বিকালের দিকে গোলাম রব্বানী মোটরসাইকেল পলাশবাড়ীর ব্র্যাকমোড় পৌঁছিলে অপরদিক থেকে জয়নাল তার স্ত্রীকে নিয়ে পলাশবাড়ী থেকে নিজ কাবিলপুর গ্রামের বাড়ী যাওয়ার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে গোলাম রব্বানী মারা যায় ও রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছফুরা বেগম মারা যায়।আহত ২ জন রংপুর মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ বিষযে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টুো বলেন, ওই স্থানে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।
জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমান একজন জনবান্ধব নেতা: এমপি মমতাজ

পলাশবাড়ীতে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময়: ০৯:৩২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫