গাইবান্ধা জেলা ইঞ্জিনিয়ার্স ফোরামের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে মাসুদ রানা নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১০ জুন) সকাল ১০ থেকে বিরতিহীনভাবে বিকেল ৩ টা পর্যন্ত গাইবান্ধা পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবে হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার জানে আলম সোহেল। সহকারি হিসেবে দায়িত্ব পালন করেন একেএম খালেদকুজ্জমান জুয়েল এবং ইশতিয়াক উদ্দিন আদিল।
এ নির্বাচনে সভাপতি পদে শফিকুল ইসলাম ৮২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকন উদ দৌল্লা ৫৮ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে আমজাদ হোসেন ৯৩ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাশেদুল ইসলাম পান ৪১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মাসুদ রানা ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি ফরমান আলী, সহ- সাধারণ সম্পাদক সোহরাব আলী, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজওয়ানুল কবির, প্রচার ও প্রকাশনা সাজ্জাদুর রহমান, আইসিটি সম্পাদক নুর আলম, বিজ্ঞান ও প্রযুক্তি তারিক বিন আনোয়ার, শিক্ষা ও প্রশিক্ষণ মাহমুদ নাসের, চাকুরি বিষয়ক সম্পাদক আব্দুল মোত্তালিব, যুব ও ক্রিয়া সুজন মিয়া, মহিলা বিষয়ক মাহমুদা আকতার মিমু, সমাজ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক চমক কুমার, উদ্যোক্তা বিষয়ক তানবীর আহমেদ, কার্যকারি সদস্য আফলাক হোসেন রিপন, এম এ আব্দুর রহিম নির্বাচিত হয়েছেন।
গাইবান্ধা জেলা ইঞ্জিনিয়ার্স ফোরামের ত্রি-বার্ষিক নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার জানে আলম সোহেল বলেন, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৪৮ জন ভোটারের মধ্যে ১৪২ জন ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করেন।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 















