সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে বিএনপির ওয়ার্ড কমিটি না করে ইউনিয়ন কমিটি গঠনের পায়তারা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকায় গোপন ভোটের মাধ্যমে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে। কিন্তু শুধুমাত্র বনগ্রাম ইউনিয়ন কমিটি গোপনে গঠন করার   পায়তারা করে আসছে মর্মে অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বনগ্রাম ইউনিয়ন বিএনপির একাংশের নেতাকর্মী।

বুধবার (১১ জুন) বিকেলে সাদুল্লাপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউজ্জামান শাফি তার লিখিত বক্তব্য বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে কাউন্সিলের (ভোট) মাধ্যমে কমিটি সম্পন্ন করা হলেও জেলা ও উপজেলা বিএনপির কতিপয় নেতা তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য বনগ্রাম ইউনিয়নে কোন ওয়ার্ড কমিটি গঠন না করে ইউনিয়ন কমিটি গঠনের পায়তারা করে আসছে। এতে করে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এ ইউনিয়নের অধিকাংশ নেতাকর্মী।

শফিউজ্জামান শাফি আরও বলেন, ২০২২ সালের ৬ মার্চ বনগ্রাম ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। এরপর এ কমিটি অনুমোদন না হলেও এ বছরের ১৬ মে তা ফেসবুকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সার্বিক বিষয়য়গুলো জেলা বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবকে অবহিত করা হলেও তারা কোন কর্নপাত করেনি। উল্টো ওয়ার্ড কমিটি গঠন ছাড়াই কাউন্সিল না করে গোপনে বনগ্রাম ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে চেষ্টা করে আসছে তারা। শুধু তায় নয়, এর আগে স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীদেরকে বাদ দিয়ে ফ্যাসিবাদ ও তার দোসরদের কমিটিতে স্থান করে দেওয়ার মাধ্যমে কয়েকটি ইউনিয়নে অনিয়ম করে কমিটি গঠন করেছে। কতিপয় নেতাদের এসব অনিয়মের প্রতিবাদসহ বনগ্রাম ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে কাউন্সিল গোপন ব্যালটের মাধ্যমে সম্পন্ন করা দাবি করা হচ্ছে।

এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বনগ্রাম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সুলতান সরকার, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রানা মিয়া, ৫নং ওয়ার্ডের সাবেক সভাপতি আবু হোসেন মন্ডল ও উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক রেজাউল করিম রাজুসহ অনেকে।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল বলেন, সংবাদ সম্মেলনে উপস্থাপনাগুলো সম্পন্ন ভিত্তিহীন। বনগ্রামে অনেক আগেই ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। আগামীতে ইউনিয়ন কমিটির জন্য নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।

প্রকাশের সময়: ০৫:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫