সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় সেই ব্যবসায়ীকে হত্যার হুমকি

কুমিল্লায় ব্যবসায়ী মওদুদ আবদুল্লাহ শুভ্রকে আবারও হত্যার হুমকি প্রদান করেছে সন্ত্রাসীরা। পুরাতন চৌধুরী পাড়ার তার বাসার সামনে (৯ জুন) রাতে সন্ত্রাসীরা ৩ টি মোটর সাইকেল নিয়ে মহড়া দিয়ে তাকে হুমকি দিয়ে যায়। বুধবার (১১ জুন) সকালে ভুক্তভোগী ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র সাংবাদিকদের জানান, আমাকে গতকাল সোমবার সন্ত্রাসীরা ১০ লাখ টাকা চাঁদার দাবী করে ৩ টি মোটরসাইকেলে করে ছয় জন এসে হত্যার হুমকি দিয়ে যায়। এজন্য আমি গতকাল সোমবার কোতওয়ালি মডেল থানায় জিডি করি। জিডির তথ্য সূত্রে জানা যায়, বাবু ও ইকবাল তাছাড়া ওই নিজেদেরকে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক বলে দাবী করে নানা ধরনের অপকর্মে পরিচালিত করছে। এছাড়াও ওই ব্যবসায়ী বলেন, আমার ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ এবং ইমো হ্যাক করেছে হুমকী প্রদানকারীরা।আমার এগুলো হ্যাক হওয়ায় কোতোয়ালি মডেল থানায় এর জন্য পৃথক একটি জিডি করি।

স্যার গ্রুপের সন্ত্রাসীরা মওদুদ আবদুল্লাহ শুভ্রের করা পৃথক দুটি বিষয়ে মামলা গুলো তুলে নেয়ার জন্য এবং ১০ লাখ চাঁদা দেয়ার জন্য আমার পায়ে জখম করে হত্যার হুমকি দিয়ে যায়।

সাংবাদিকদেরকে ওই ব্যবসায়ী বলেন, আমার বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। ওই গুলো থেকে মাঝেমধ্যে কিছু কাজ করি। গত আওয়ামী ফ্যাসীবাদী সরকারের আমলে গত বছরের ৪ আগষ্ট আমাকে কুমিল্লা শহরের টিক্কাচর ব্রিজের কাছে ১২ থেকে ১৪ জন সন্ত্রাসী আমার সিএনজি আটক করে আমাকে মেরে ফেলার জন্য ছুড়িকাঘাত করে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণে গত বছরের ১৯ আগস্ট দ্রুত বিচার আইনে অজ্ঞাতনামা ৩ পুরুষ ও একজন নারীকে আসামি করে তাদের ব্যবহৃত মোবাইল নম্বরসহ মামলা দায়ের করি। যা কুমিল্লা জেলা পিবিআইয়ের তদন্তনাধীন রয়েছে। মামলার ঘটনার সত্যতা পাওয়ায় কুমিল্লা জেলা পিবিআইয়ের ইন্সপেক্টর মোসলেহ উদ্দিন আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চূড়ান্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিলের পর্যায়ে রয়েছে। এছাড়া কোতোয়ালি মডেল থানায় চাঁদাবাজি, চুরি ও ছিনতাইয়ের কারণে মামলা দায়ের করি। এরই সঙ্গে আমাকে ছুরিকাঘাতে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়ায় দ্রুত বিচার আইন আদালতে মামলা করি।ভিন্ন বিষয়ে কোতোয়ালি মতেল থানায় আরেকটি মামলা করি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, পুলিশ এই মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে। কিন্তু এজহার নামীয় আসামিরা দ্রুত অবস্থান পাল্টানোর কারণে তাদেরকে গ্রেফতার করতে সমস্যা হচ্ছে।

কুমিল্লায় সেই ব্যবসায়ীকে হত্যার হুমকি

প্রকাশের সময়: ০৫:৫৮:২১ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫