গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে শাওন মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঈদ আনন্দে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে গিয়ে এ শিশুর মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শাওন মিয়া ওই গ্রামের ছাদেকুল ইসলামের ছেলে ও একই গ্রামের মৃত কফিল উদ্দিনের নাতি।
স্বজনরা জানায়, শাওন মিয়া তার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় বসবাস করছিল। এরপর গেল ঈদের পরদিন রোববার (৮ জুন) মা শিমুলি বেগমের সঙ্গে নানা কফিল উদ্দিনের বাড়িতে বেড়াতে যায়। এরই একপর্যায়ে বৃহস্পতিবার বিকেলের দিকে সবার অজান্তে নিখোঁজ হয়। তখন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বাড়ির পাশে একটি পুকুরে ঝাঁকি জাল (মুঠজাল) দিয়ে অনুসন্ধানে শাওন মিয়ার মরদেহ পাওয়া যায়।
জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুর রহমান বলেন, কফিল উদ্দিনের ছেলে নুর আলমের পুকুর থেকে শাওন মিয়া নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্বজনরা।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















