সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে অগ্নিকাণ্ডে বসতবাড়ির মালামাল পুড়ে ছাই

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আসবাবপত্র ও দোকানঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত রবিউলের দাবি।
বুধবার (১৭ জুন) ভোরে উপজেলার ধাপেরহাট হিংগারপাড়া গ্রামের রবিউলের বসতবাড়ীতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, ভোররাতে  ঘুমের মধ্যে হঠাৎ ঘরে আগুন দেখতে পেয়ে দ্রুত ঘর থেকে পরিবারসহ বাহিরে আসেন। এরপর বসতবাড়ীর ৪টি রুম ও ১ টি দোকান ঘর  এবং বসতবাড়ির সকল আসবাবপত্র আগুনে সম্পুর্ণ পুড়ে যায়।
এ ঘটনায় স্থানীয় জনগণ ও সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে জানতে চাইলে তারা তাৎক্ষণিকভাবে সঠিক কারন বলতে পারে নি , তবে তারা বলেন তাদের তদন্ত টিম এর মাধ্যমে যথাযথ কারন বের করবেন বলে জানান।
ক্ষতিগ্রস্ত রবিউল ইসলাম বলেন, এটি কোনো দূর্ঘটনা নয়,  আগুন লাগা কোনো পরিকল্পিত একটি ঘটনা।
এসময় ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর  ইয়াকুব ঘটনা স্থলে উপস্থিত হয়ে সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।
ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন ঘটনা স্থল পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেন এবং সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

প্রকাশের সময়: ০১:১৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫