বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় সপ্তাহব্যাপী ১০ হাজার মাস্ক বিতরণের উদ্যোগ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গাইবান্ধায় সপ্তাহব্যাপী ১০ হাজার মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছে পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

বুধবার (২৫ নভেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখ সড়কে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। ওই সড়কে চলাচলকারী সিএনজি, রিকশা, অটোবাইকসহ বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীদের মধ্যে প্রথম দিনে ২ হাজার মাস্ক বিতরণ করা হয়।

এসময় পুলিশ সুপার করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে জনসচেতনতার উপর গুরুত্বরোপ করেন এবং সকলকে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহারের পরামর্শ দেন।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন- সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান, টিআই নুর আলম সিদ্দিকসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে নিখোঁজ বৃদ্ধের মরদেহ মিলল পুকুরে

গাইবান্ধায় সপ্তাহব্যাপী ১০ হাজার মাস্ক বিতরণের উদ্যোগ

প্রকাশের সময়: ০৮:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০