গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৮ টার দিকে দলটির উপজেলা আহবায়ক কমিটির আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. লুৎফর রহমান বকসি।
প্রধান অতিথির বক্তব্য দেন জেলা এনসিপির আহ্বায়ক ও সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নো. খাদেমুল ইসলাম খুদি।
বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. গোলাম আহসান হাবীব মাসুদ, জেলা এনসিপির সদস্য সচিব চৌধুরী রাহাত ইবনে শহিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ফিহাদুর রহমান দিবস, আপ বাংলাদেশের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মামুন আকন্দ, এবি পার্টির উপজেলা আহ্বায়ক তাজুল ইসলাম এবং এনসিপি নেতা ও শিক্ষক আরিফুর রহমান।
জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব নো. আমিনুল ইসলাম বকসির সঞ্চালনায় এসময় আরও বক্তব্য দেন উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক জুলাই যোদ্ধা আশানুর রহমান, সোনারায় ইউনিয়ন এনসিপির আহ্বায়ক অন্তর বাবু, উপজেলা কমিটির সদস্য রঞ্জু ভান্ডারীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও সুসংগঠিত করতে উপজেলা পর্যায়ে দ্রুত সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে। পাশাপাশি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জনসম্পৃক্ত রাজনীতি বিকাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনসহ সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি বর্তমান সমন্বয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এর আগে বিকেলে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। পরে র্যালিটি উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















