সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব রোধে মতবিনিময়

গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্স (তড়কা) রোগের প্রাদুর্ভাব রোধে ভলান্টিয়ার ভ্যাকসিনেটর ও এআই (কৃত্রিম প্রজনন) টেকনিশিয়ানদের সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জোবাইদুল কবীর।

বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে. এম. ইফতেখারুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. মোজাম্মেল হক, জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু, পৌর আমির মুহা. একরামুল হক এবং সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন বুলুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় অ্যানথ্রাক্স রোগের লক্ষণ, সংক্রমণের ঝুঁকি, আক্রান্ত পশুর বিষয়ে করণীয় এবং রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ভলান্টিয়ার ভ্যাকসিনেটর ও এআই টেকনিশিয়ানদের মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় সতর্কতা অবলম্বন এবং প্রাণিসম্পদ বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়।

এ ছাড়া অসুস্থ পশুর পাশাপাশি কোনো সুস্থ গরুও পরীক্ষা-নিরীক্ষা ছাড়া জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। একই সঙ্গে উপজেলার সব গরু ও ছাগলকে অ্যানথ্রাক্সের টিকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জনপ্রিয়

লালমনিরহাটে অটোমেটিক টার্নটেবিল উদ্বোধনের পর থেকেই বন্ধ

সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব রোধে মতবিনিময়

প্রকাশের সময়: ০৮:২২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬