বগুড়ার নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে ফারুক হোসেন (৩৮) নামে এক গরু ব্যবসায়ী আত্মহত্যা করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের ছোট ডেরাহার গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ফারুক হোসেন নিজ শয়নঘরে গ্যাস ট্যাবলেট খায়। পরে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। তার মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত শেষে তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ আত্মহত্যার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, নন্দীগ্রাম (বগুড়া) 


















