সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ইউপি সদস্যদের বিরুদ্ধে শ্রমিকদের অভিযোগ

  • খোরশেদ আলম
  • প্রকাশের সময়: ১১:০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
  • ১৭১

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচির কাজ শুরু না হওয়ায় ইউএনও’র বরাবরে এ অভিযোগ করেছে কর্ম বঞ্চিত শ্রমিকরা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছে ওই কর্মসুচির শ্রমিক সর্দাররা।বুধবার (২৫ নভেম্বর)সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র নিকট লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানান তারা।

জানা যায়, সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে সরকারকর্তৃক গৃহীত কর্মসংস্থান কর্মসূচির নিয়োগ প্রাপ্ত ৩৬১ জন শ্রমিক রয়েছে। ৪০ দিন কাজের বিনিময়ে দৈনিক ২০০ টাকা মজুরী পাবেন এসব শ্রমিকরা। কিন্তু ইউপি সদস্যরা পরিষদের সভায় উপস্থিত না থাকা এবং প্রকল্প জমা না করায় কর্মসূচিটি বন্ধ রয়েছে। এতে করে কর্মহীন শ্রমিকরা বেকার হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে।

নামপ্রকাশ না করা শর্তে একজন শ্রমিক বলেন, দীর্ঘদিন ধরে কর্মসূচি বন্ধ থাকায়, সেটি চালুর দাবিতে রোববার (২২ নভেম্বর) দুপুরে সাদুল্লাপুর উপজেলা পরিষদ চত্বরে কর্ম বঞ্চিত শ্রমিকরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। তবুও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে লিখিতভাবে ইউএনও’র কাছে অভিযোগ দেওয়া হয়েছে।

নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন জাগো২৪.নেট-কে বলেন, সরকারের গৃহীত যেকোনো প্রকল্প বাস্তবায়নে পরিষদ সভার সিদ্ধান্তের প্রয়োজন হয়। তাই একাধিকবার সভা আহ্বান করা হলেও ৯ জন ইউপি সদস্য উপস্থিত হচ্ছে না। সেকারণে প্রকল্পটি বাস্তবায়ন করাও সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ জাগো২৪.নেট-কে বলেন, সৃষ্ট ঘটনায় ওই পরিষদের ৯ সদস্যকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শ্রমিকদের স্বার্থে কর্মসুচি চালুকরণের চেষ্টা করা হচ্ছে।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে ৩ ককটেল বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী

সাদুল্লাপুরে ইউপি সদস্যদের বিরুদ্ধে শ্রমিকদের অভিযোগ

প্রকাশের সময়: ১১:০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০