বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় ধাপের নির্বাচন

ভারতের পশ্চিমবঙ্গে ৩০টি আসনে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (০১ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ।
এই দফায় ভোট হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাকুড়া ও দক্ষিণ চব্বিশ পরগনায়। দ্বিতীয় ধাপে ১৯ নারীসহ লড়ছেন মোট ১৭১ জন প্রার্থী। অবশ্য হেভিওয়েট প্রার্থী, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার একসময়ের শিষ্য শুভেন্দু অধিকারী। দুজনের মুখোমুখি লড়াইয়ের কারণে সর্বোচ্চ নজরদারি নন্দীগ্রামে।
এদিকে ৩৫৫টি বুথের সবগুলোতে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। জারি করা হয়েছে ১৪৪ ধারা।
এ ছাড়া পূর্ব মেদিনীপুরের ৯ বিধানসভা আসনে বুথের সংখ্যা তিন হাজারের বেশি। পশ্চিমবঙ্গে আট দফার ভোটগ্রহণ শেষে ফল প্রকাশ করা হবে ২ মে।

আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় ধাপের নির্বাচন

প্রকাশের সময়: ১০:২৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১