সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু কন্যার দেয়া কম্বল নিয়ে শীতার্তদের মাঝে হাজির হয়েছি: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, সম্প্রতি শীতের বার্তা জানান দিচ্ছে প্রকৃতি। তাই ছিন্নমূল মানুষদের শীত নিবারণের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া কম্বল নিয়ে শীতার্ত মানুষের মাঝে হাজির হয়েছি।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৫ শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শীত এখনো মানুষকে কাবু করেনি। তবু সাঘাটা-ফুলছড়ির অসহায় মানুষের কথা চিন্তা করে জননেত্রী শেখ হাসিনা এই কম্বলগুলো দিয়েছেন। পর্যায়ক্রমে আরও কম্বল আসবে তখন আরো মানুষকে দেওয়া হবে।

এ অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু রায়হান দোলন, থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী, স্থানীয় আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগের নেতৃবৃন্দ।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে ৩ ককটেল বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী

বঙ্গবন্ধু কন্যার দেয়া কম্বল নিয়ে শীতার্তদের মাঝে হাজির হয়েছি: ডেপুটি স্পিকার

প্রকাশের সময়: ০৫:২৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০