মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে লকডাউন অমান্য করায় জরিমানা

দিনাজপুরের চিরিরবন্দরে করোনাভাইরাস সংক্রমণরোধে লকডাউনে সরকারের দেয়া নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গণপরিবহনসহ ৯টি দোকান মালিককে ৮ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। গত ১৪ এপ্রিল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দীকা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইরতিজা হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

আদালত সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের দেয়া নির্দেশনা নিশ্চিত করতে উপজেলার ঘুঘুরাতলী মোড়ে ও ঘন্টাঘর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি গণপরিবহনকে ২ হাজার টাকা এবং লকডাউন উপেক্ষা করে দোকান খোলা রাখার অপরাধে ৯টি দোকান মালিককে ৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দীকা জাগো২৪.নেট-কে জানান, চলমান নির্দেশনানুযায়ী ওষুধের দোকান ও কাঁচামালের দোকান (বিকেল ৩টা পর্যন্ত) ব্যতীত সকল ধরনের দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। লকডাউন চলাকালীন সকলকে সরকারের দেয়া বিধি-নিষেধগুলো মেনে চলার আহবান করা হচ্ছে। নির্দেশ অমান্য করায় তাদের ভ্রাম্যমাণ আদালত এ অর্থদন্ড প্রদান করেছে। এরপরও যদি কেউ বা কোনো প্রতিষ্ঠান আইন অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চিরিরবন্দরে লকডাউন অমান্য করায় জরিমানা

প্রকাশের সময়: ০৫:২৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১