মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে মোটরসাইকেল চুরির হিঁড়িক

ছবি: প্রতিকী

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় আশঙ্কাজনক ভাবে মোটরসাইকেল চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি রাতে ও দিনদুপুরে ৪ টি মোটরসাইকেল চুরির ঘটনা সংঘটিত হয়েছে। কিন্তু  এ পর্যন্ত চুরি যাওয়া একটি মোটরসাইকেলও উদ্ধার করতে পারেনি পুলিশ। বিদ্যমান পরিস্থিতিতে সর্বত্রই মোটরসাইকেল চুরির আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, গত বছরের ২৯ ডিসেম্বর  উপজেলার প্রতাপ গ্রামে সাংবাদিক শাহিনের বড় ভাইয়ের কুলখানী অনুষ্ঠান থেকে তার খালাতো ভাইয়ের ডিসকভার-১১০  কালো রংয়ের একটি মোটরসাইকেল চুরি হয়। এরপর চোর চক্র গত ২২ মার্চ গভীর রাতে একই গ্রামের তাজুল ইসলামের বাড়ির প্রাচীর টপকিয়ে ঘরের তালা ভেঙ্গে ডিসকভার-১১০ কালো লাল রং মিশ্রিত একটি মোটরসাইকেল  চুরি করে নির্বিঘ্নে সটকে পড়ে। আবার কিছুদিন যেতে না যেতেই  ওই ইউনিয়নের মান্দুয়ারপাড়া গ্রামের  আজাদুল ইসলামের তার ব্যবহৃত ডিসকভার-১১০ কালো রংয়ের মোটর সাইকেলটি মান্দুয়ারপাড়া জামে মসজিদের সামনে রেখে জু,মার নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করেন। এরই মধ্যে দুধর্ষ চোরের দল সুকৌশলে তার মোটর সাইকেলটি নিয়ে চম্পট দেয়।

সর্বশেষ গতকাল (২১ এপ্রিল) বুধবার রাতে একই ইউনিয়নের দশলিয়া গ্রামের হার্ডওয়ার ব্যবসায়ী মিজানুর  রহমান নলডাঙ্গা স্টেশন জামে মসজিদে তারাবীহ নামাজ আদায়ের জন্য মসজিদের সামনে তার ডিসকভার- ১৩৫ কালো ব্লু রং সংমিশ্রিত মোটরসাইকেলটি রেখে নামাজ আদায় করার জন্য মসজিদে ঢোকেন। এরইধ্যে অনুরূপ কৌশলে চোরের দল ওই মোটরসাইকেলটি চুরি করে নিয়ে দ্রুত সটকে পড়ে। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগিরা জানান, তাৎক্ষনিক ভাবে সংঘটিত এসব চুরির ঘটনা থানা পুলিশ কে  অবগত করে জিডি করা হয়। জিডি সুত্রে পুলিশ শুধুমাত্র দায়সারা গোচের তদন্ত করে। এরপর চুরি যাওয়া এসব মোটরসাইকেল গুলো উদ্ধারে তেমন কোন তৎপরতা দেখা যায়নি।

এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, পুলিশের সক্রিয় ভুমিকায় এসব চুরির ঘটনা উদঘাটন করে  অপরাধী চক্র কে আটক করা সম্ভব।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, পুলিশ এরূপ চুরির ঘটনা গুরুত্ব সহকারে তদন্ত করছে। চুরি যাওয়া মোটরসাইকেল গুলো উদ্ধারের জন্য আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

সাদুল্লাপুরে মোটরসাইকেল চুরির হিঁড়িক

প্রকাশের সময়: ০৬:২৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১