মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে গণপরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

দেশের চলমান লকডাউনে বন্ধ রয়েছে গণপরিবহন। এতে বেকার হয়ে পড়েছে শ্রমিকরা। তাদের সুবিধা আদায়ের লক্ষ্যে পলাশবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নির্দেশে রোববার (২ এপ্রিল) সকাল ১১ টার দিকে এ কর্মসূচির আয়োজন করে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

ওই সময় সংগঠনটির শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল পলাশবাড়ী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর চৌমাথা মোড়ের ঢাকা-রংপুর মহাসড়কটি আধা ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে।

এতে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান বিচ্ছু ও দপ্তর সম্পাদক আরিফ মিয়া প্রমূখ।

বক্তারা বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী টানা লকডাউন চলমান রয়েছে। এতে বন্ধ রাখা হয়েছে গণপরিবহন। যার ফলে এসব পরিবহন শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। বিদ্যমান পরিস্থিতিতে জীবিকা নির্বাহে দূরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমনটি হলেও পাওয়া যায়নি সরকারি কোন সুযোগ সুবিধা। অবিলম্বে সুবিধা বঞ্চিত শ্রমিকদের সুবিধাদি প্রদানে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। নইলে সড়কে পরিবহন নামাতে বাধ্য হবেন বলে হুঁসিয়ারি দেন তারা।

প্রকাশের সময়: ১২:৪৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১