মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ধান মাড়াই মেশিনের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে ধান মাড়াই মেশিনের চাকায় পিষ্ট হয়ে সিয়াম (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গতকাল ১২ মে বুধবার বিকেল আনুমানিক সোয়া ৪টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের বকুলতলা মাদ্রাসার সন্নিকটে ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার বকুলতলা মাদ্রাসা মাঠে নান্দেড়াই গ্রামের গোলাম মোস্তফা তার ধান মাড়াই মেশিন দিয়ে ধান মাড়াই শেষে তার বাড়িতে ফেরার পথে মোল্লাপাড়ার সামনে আসে। এসময় ওই ইউনিয়নের হাজির মোড়স্থ হোটেল ব্যবসায়ী সেলিম হোসেনের ছেলে শাফিউল ইসলাম ওরফে সিয়াম দৌঁড়ে এসে ওই চলন্ত মেশিনের পিছনে উঠতে যায়। এসময় সিয়ামের পা পিছলে গিয়ে মেশিনের চাকার নিচে পড়ে যায়। এতে ওই মেশিনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।

আব্দুলপুর ইউপি চেয়ারম্যান  ময়েনউদ্দিন শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন-এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

প্রকাশের সময়: ০৬:৩৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১