বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে যুবকের হামলায় রমজান আলী (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছে। নিহত বৃদ্ধ ওই এলাকার মৃত পরশ উল্লাহ’র ছেলে।
এই ঘটনায় লাশ উদ্ধার করে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শমিজেক) পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
নিহতের ছেলে মো: মাসুদ রানা জানান, তিনি এবং তার বাবা শুক্রবার (১৬জুলাই ) তাদের নিজস্ব বেগুনের বাড়িতে কাজ করতে ছিলেন। এমত অবস্থায় পোয়ালগাছা ভাদাই পাড়ার মোঃ শিবলু মিয়া (২৫) এর ছাগল বেগুন ক্ষেতে ঢুকে পড়ে এবং বেগুনের গাছ নষ্ট করে। তাৎক্ষণিকভাবে শিবলুর মাকে বিষয়টি বললে, ওই মহিলা ক্ষিপ্ত হয়ে তার ছেলে শিবলুকে খবর দেয়।শিপলু ক্ষিপ্ত হয়ে এসে মৃত রমজান আলীকে এলোপাতাড়ি কিল-ঘুষি এবং আক্রমণ করে। তখন মৃত রমজান আলী মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। শাজাহানপুর থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলাটি প্রক্রিয়াধীন অবস্থায় আছে।
মো. মাজেদুল ইসলাম, ডিস্ট্রিক্টক করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বগুড়া 



















