বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে হিরোইনসহ ৩ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৫৯০ গ্রাম হিরোইনসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক বহনের একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) রাতে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জের পূর্ব পাশের মেসার্স বিনিময় প্রেট্টোল পাম্পের সামনে পাকা রাস্তার উপর জরুরী চেকপোস্ট স্থাপন করে। চেকপোষ্ট করাকালীন সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশী করে অবৈধ মাদকদ্রব্য ৫৯০ গ্রাম হিরোইন ও মাদক বহনকৃত ট্রাকটি জব্দ করা হয়। এসময় রাজশাহীর গোদাগারি উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মজিবর রহমানের ছেলে ট্রাকের মালিক সোহেল রানা (৩৮), আবুল হোসেন মিন্টুর ছেলে ট্রাক চালক আবুল কালাম আজাদ (৩৭) ও মফিজ উদ্দিনের ছেলে হেলপার আসাদুল ইসলাম (৩২)কে আটক করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে হিরোইনসহ ৩ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

প্রকাশের সময়: ১১:১৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১