বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লকডাউনের হিলিতে ১৬ জনকে জরিমানা 

সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে দিনাজপুরের হিলিতে ১৬ জনকে ৪৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি বিধিনিষেধ অমান্য করে অযথা বাহিরে ঘোরাফেরা করায় এই অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন হাকিমপুর হিলি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম।
শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন হাকিমপুর হিলি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম।
তিনি জানান, ১৪ দিনের কঠোর লকডাউনের আজ প্রথম দিন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করি। স্বাস্থ্যবিধি না মানা,  সরকারী বিধিনিষেধ অমান্য করে অপ্রয়োজনে ঘোরাফেরা করা, এমনকি বগুড়া থেকে প্রাইভেট কারে তিনজন হিলিতে চকলেট কিনতে আসেন। এই তিন জনসহ ১৬ জনকে ৪৮০০ টাকা  অর্থদন্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানে পুলিশ, আনসার এবং বিজিবি সদস্যরা সহযোগিতা করেছেন। জনস্বার্থে আমাদের  অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয়

লকডাউনের হিলিতে ১৬ জনকে জরিমানা 

প্রকাশের সময়: ০৭:০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১