রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় একদিনে আক্রান্ত ৮৫, মৃত্যু ১

ছবি: প্রতিকী:

গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০৫ জন এবং  ওয়াজিদ আলী (৮০) নামের এক বৃদ্ধ মৃত্যুবরণ করেছে।

শনিবার (২৪ জুলাই) রাতে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

আজ নতুন ৮৫ জন আক্রান্তের মধ্যে সদরে ২৬, গোবিন্দগঞ্জে ১৪, পলাশবাড়ী ১৬, সাদুল্লাপুরে ১২, সুন্দরগঞ্জে ১২, সাঘাটায় ৩ ও ফুলছড়ি উপজেলায় ২ জন রয়েছে। মৃত্যু ওয়াজিদ আলী গাইবান্ধা পৌরসভার বাসিন্দা।

এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩৯০ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ২ হাজার ২৩৪ জন ও মৃত্যুবরণ করেছে ৩২ জন। বর্তমানে আইসোলেশনে ১ হাজার ১২৪ জন রোগি চিকিৎসাধীন রয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউন বাস্তবায়নসহ মানুষদের সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। এছাড়া নানা পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

গাইবান্ধায় একদিনে আক্রান্ত ৮৫, মৃত্যু ১

প্রকাশের সময়: ১০:৩৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১