বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে বোমা-ককটেল সদৃশ বস্তু উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শহরের রাস্তার পাশ থেকে দুটি পেট্রল বোমা ও দুটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার শহরের ডাকঘর সংলগ্ন রাস্তার পশ্চিম পাশ থেকে ওইসব বস্তু উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ওইসময় রাস্তার পাশে পলিথিন মোড়ানো ব্যাগ দেখতে পাওয়া যায়। পরে পুলিশে খবর দেয়া হলে এগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবর পেয়ে দুটি পেট্রল বোমা ও দুটি ককেটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো নিস্ক্রিয় করার জন্য বিশেষজ্ঞ দলকে জানানো হয়েছে।

জনপ্রিয়

সাদুল্লাপুরে বোমা-ককটেল সদৃশ বস্তু উদ্ধার

প্রকাশের সময়: ০২:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১