বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে বিএনপি নেতা গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল আহমেদ (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পৌরশহরের বামনজল মহল্লার (২নং ওয়ার্ড) নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে।  গ্রেফতারকৃত বাবুল আহমেদ ওই মহল্লার মৃত আব্দুল খালেক চিনু মুন্সীর ছেলে।

থানা সুত্রে জানা যায়, বাবুল আহম্মেদের বিরুদ্ধে চলতি বছরে মার্চ মাসে স্বাধীনতা দিবস পালনে পুলিশের উপর হামলা সংক্রান্ত ও দলীয় কোন্দলের জেরের দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা মুলে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান জাড়ো২৪.নেট-কে জানান, বিএনপি নেতা বাবুল আহমেদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে বিএনপি নেতা গ্রেফতার

প্রকাশের সময়: ০৭:৪৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১