গাইবান্ধায় লকডাউনের চতুর্থ দিনেও কঠোর অবস্থানে ছিল প্রশাসন। এসময় কঠোর বিধিনিষেধ অমান্য করায় ৭০ মামলায় ৪১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৬ জুলাই) রাত ৮ টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
আজ জেলার প্রত্যেক উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এসময় মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করায় ৭০ মামলায় ৪১ হাজার ৫০০ টাকা জরিমানা করে।
এ অভিযান চলাকালে জনসচেতনতা সৃষ্টি করাসহ জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, কোভিড-১৯ প্রতিরোধে লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও আনসার সদস্যরা সহযোগিতা করছে। জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















