শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় কর্মহীন ২০০ মানুষের মাঝে সহায়তা প্রদান

গাইবান্ধা জেলায় টানা লকডাউনের প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবি মানুষেরা। এসব মানুষদের মধ্যে ২০০ জনের মাঝে বিতরণ করা হয়েছে খাদ্যসামগ্রী।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে জেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ১০০ জন দোকান কর্মচারী ও ১০০ জন ইলেক্ট্রিশিয়ান মোটা ২০০ জন কর্মহীনদের মাঝে মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এসবের মধ্যে প্রত্যেককে চাল, মুড়ি, ডাল, আটা, তেল ও চিনি দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আব্দুর রাফিউল আলম, দোকান মালিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোকসেদুর রহমান শাহান ও ব্যবসায়ী পারভেজ প্রমুখ।

গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুল মতিন বলেন, পর্যায়ক্রমে গাইবান্ধার সকল কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হবে। সেই সঙ্গে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সরকারি বিধিনিষেধ মেনে চলার আহবান জানান।

জনপ্রিয়

নারীদের স্বাবলম্বী করতে ক্ষুদ্রঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: মোশারফ 

গাইবান্ধায় কর্মহীন ২০০ মানুষের মাঝে সহায়তা প্রদান

প্রকাশের সময়: ১২:১৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১