বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নন্দীগ্রামে বজ্রপাতে পিতা ও পুত্রের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে বজ্রপাতে পিতা ও পুত্রের মৃত্যু
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার( ২৭ জুলাই) সকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

তথ্য সূত্রে জানা যায়, সরিষাবাদ গ্রামের সাদেক আলীর পুত্র কৃষক আব্দুস সামাদ (৪৫) ও তার পুত্র হাবিবুর রহমান (১৪) তাদের এলাকার মাঠে পাওয়ার টিলার দিয়ে জমিতে হালচাষ করতে যায়। হালচাষ করার সময় সকাল আনুমানিক ১০ টার দিকে হঠাৎ বজ্রপাত হয়। সেই বজ্রপাতে পিতাপুত্রের মৃত্যু ঘটে।

হাবিবুর রহমান উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বান্দিরপুকুর দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে লেখাপড়া করতো। সে তার পিতাকে হালচাষে সহযোগিতা করতে গিয়ে পিতার সাথে বজ্রপাতে প্রাণ হারায়। পিতাপুত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।
বুড়ইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর মোহম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

নন্দীগ্রামে বজ্রপাতে পিতা ও পুত্রের মৃত্যু

প্রকাশের সময়: ০২:১৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১