বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ৫৬ মামলায় ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় লকডাউনের সপ্তম দিনে বিধিনিষেধ অমান্য করায় ৫৬ মামলায় ১ লাখ ১৩ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সোয়া ৮ টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

আজ জেলার প্রত্যেক উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এসময় মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করায় ৫৬ মামলায় ১ লাখ  ১৩ হাজার ৮০০ টাকা জরিমানা করে।

এ অভিযান চলাকালে জনসচেতনতা সৃষ্টি করাসহ জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, কোভিড-১৯ প্রতিরোধে লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।  এতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে।

জনপ্রিয়

গাইবান্ধায় ৫৬ মামলায় ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময়: ০৮:৪৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১